আমাদের সম্পর্কে
বাংলাদেশে টিউশন মিডিয়া ৳৩,০০০ বেতনের একটা টিউশনে ৳১,৫০০ পর্যন্ত নিয়ে নেয়, প্রথম মাসের প্রায় পুরোটা। অভিভাবক দেন, শিক্ষকও দেন।
আমরা সেটা নিই না। অভিভাবকের কাছ থেকে কিছুই নিই না, আর টিউশন হলে কোনো কমিশনও নেই। শিক্ষক একবার নিবন্ধন ফি দেন, এতটুকুই।
আমরা যা করি না
- অভিভাবকের নাম, নম্বর বা আসল ঠিকানা প্রকাশ করি না।
- শিক্ষকের নম্বর কাউকে এমনি দিই না, চূড়ান্ত হলে তবেই।
- যাচাই না করে কোনো পোস্ট বা কোনো শিক্ষক প্রকাশ করি না।
- টিউশন পাওয়ার নিশ্চয়তা দিই না, সেটা কেউ দিতে পারে না।
যোগাযোগ
ফোন ০৯৬৩৯২১২৩০১, মেইল support@jagatitlimited.com। আরও আছে যোগাযোগ পাতায়।