TutorJagat

গোপনীয়তার নীতি

সর্বশেষ হালনাগাদ, অক্টোবর ২০২৬

যা আমরা কখনো প্রকাশ করি না

পোস্টে এলাকা থানা পর্যন্ত দেখায়। সঠিক ঠিকানা শুধু নির্বাচিত শিক্ষককে জানানো হয়।

কেন কোন তথ্য নিই

নাম ও ফোন নম্বর। আপনাকে ফোন করার জন্য। শিক্ষক যাচাইয়ে একই নম্বর দুইজনের হতে পারে না, এতে নিষিদ্ধ কেউ নতুন অ্যাকাউন্টে ফিরতে পারেন না।

জন্ম তারিখ। ফোনে অভিযোগ করলে সেটা কার অ্যাকাউন্ট তা বোঝার জন্য। ফোন নম্বর বদলায় আর একই নামের মানুষ অনেক, তাই এটা লাগে। জন্ম তারিখ কখনো প্রকাশ করা হয় না, আলাদা গোপন জায়গায় রাখা হয়।

ঠিকানা। দূরত্ব হিসাব করতে, আর টিউশন চূড়ান্ত হলে শিক্ষককে পৌঁছে দিতে।

বোর্ড রোল ও রেজিস্ট্রেশন। শিক্ষকের পরিচয় সরকারি ফলাফলের সাথে মিলিয়ে দেখতে। NID নিই না।

কোথায় রাখা হয়

আমাদের নিজের সার্ভারে, এনক্রিপ্ট করা সংযোগে। গোপন তথ্য আলাদা জায়গায় রাখা, ব্রাউজার থেকে ওই তথ্য চাওয়াই যায় না।

কার সাথে ভাগ করা হয়

কারো সাথে বিক্রি বা ভাগ করা হয় না। টাকা নেওয়ার জন্য পেমেন্ট সেবা ব্যবহার করি, তাদের কাছে শুধু ওই লেনদেনের প্রয়োজনীয় তথ্য যায়। মেইল আমাদের নিজের মেইল সার্ভার থেকে পাঠানো হয়।

আপনার অধিকার

আপনার তথ্য দেখতে, বদলাতে বা মুছে ফেলতে চাইলে মেইল করুন support@jagatitlimited.com, অথবা ফোন ০৯৬৩৯২১২৩০১।

তবে সম্পন্ন হওয়া টিউশন আর টাকার নথি আমাদের রাখতে হয়, হিসাবের জন্য।